আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

কাজী ইলেকট্রনিকস ট্রেনিং ইনস্টিটিউট

বাংলাদেশের বেকারত্ব ও দারিদ্র্য মোচনের লক্ষ্যে এবং ইলেকট্রনিক্স রিপেয়ারিং পেশায় সাধারণ মানুষকে স্বাবলম্বী করার এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই পথচলার প্রধান কান্ডারি এবং পথপ্রদর্শক হলেন আমাদের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও পরিচালক, অভিজ্ঞ ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ কাজী সাখাওয়াত হোসেন (রাসেল)

👨‍🎓 প্রতিষ্ঠাতার শিক্ষাগত যোগ্যতা ও অনুপ্রেরণা

  • শিক্ষাগত যোগ্যতা: তিনি ২০১৪ সালে বি.এ পাস করেন।
  • পারিবারিক ঐতিহ্য: উনার বাবা ছিলেন একজন অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান। মূলত বাবার অনুপ্রেরণা এবং পারিবারিক ঐতিহ্য থেকেই কারিগরি পেশার প্রতি উনার গভীর আগ্রহের সৃষ্টি, যা আজ আমাদের এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি।

⚙️ আমাদের দীর্ঘ পথচলা ও অভিজ্ঞতা

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ইলেকট্রনিক্স সেক্টরে অর্জিত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে:

২০০৪ সাল: সর্বপ্রথম কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের কারিগরি যাত্রার সূচনা।
২০০৮ সাল: রাজশাহীতে ইলেকট্রনিক্স ও রিপেয়ারিং কাজের সরাসরি বাস্তব অভিজ্ঞতা অর্জন।
২০১৭ সাল: স্বনামধন্য 'সিকো (Siko) LED TV' এবং 'হামিম (Hamim) LED TV' কোম্পানিতে সফলতার সাথে কাজ করার অভিজ্ঞতা।
২০১৮ সাল: 'গোল্ডেন স্টার (Golden Star) LED TV' কোম্পানিতে কফ বন্ডিং মেশিন (COF Bonding) এবং প্যানেলের ওপর বিশেষ দক্ষতা অর্জন।
২০১৯ সাল: 'Shuvo Technical & Education Foundation' থেকে টিভি রিপেয়ারিং-এর ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ।
অন্যান্য: এছাড়াও দেশের বিভিন্ন স্বনামধন্য ট্রেনিং ইনস্টিটিউট থেকে উচ্চতর প্রশিক্ষণ আমাদের প্রতিষ্ঠানকে করেছে আরও সমৃদ্ধ।

🏢 আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে

ইলেকট্রনিক্স ক্ষেত্রে বিশেষ অবদান রাখা এবং দেশে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠানটি একটি অনুমোদিত এবং নির্ভরযোগ্য কারিগরি শিক্ষাকেন্দ্র।

  • বোর্ড অনুমোদন: ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে "বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড" কর্তৃক অনুমোদিত।
  • প্রতিষ্ঠান কোড: ২৩৪২৩
  • বর্তমান ট্রেডসমূহ: টিভি সার্ভিসিং (TV Servicing), রেফ্রিজারেশন (Refrigeration) এবং এয়ারকন্ডিশনিং (Air Conditioning)।
  • কোর্সের মেয়াদ: আমরা ৮ দিনের এডভান্স কোর্স এবং ২০ দিনের ব্যাসিক টু এডভান্স কোর্স ও নতুনদের জন্য ৩ মাস ও ৬ মাস মেয়াদী প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান করে থাকি।
  • আমাদের বিশেষত্ব: শিক্ষার্থীদের জন্য সরাসরি আমাদের কাজী ইলেক্ট্রনিক্স সার্ভিসিং সেন্টারে গ্রাহকের এলইডি টিভি কাজ করার সুযোগ, এছাড়াও সার্ভিসিং সেন্টারে আসা ইলেক্ট্রনিক্স সামগ্রী সাভিসিং প্র্যাক্টিক্যাল কাজ করার মাধ্যমে নিজেকে পরিক্ষিত টেকনিশিয়ান হিসাবে গড়ে তোলার সুযোগ। ফিল্ড ওয়ার্ক অথবা ইলেক্ট্রিক্যাল শপে কাজ করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুব্যবস্থা।

🚀 আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে খুব শীঘ্রই আমাদের প্রতিষ্ঠানে আরো কিছু নতুন ট্রেড চালুর প্রস্তুতি নিচ্ছি:

  • মোবাইল সার্ভিসিং (Mobile Servicing)
  • হাউজ ওয়ারিং (House Wiring)

📞 যোগাযোগ করুন

ঠিকানা: ভবানীগঞ্জ বাজার (লতিফ মার্কেট), ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে, বাগমারা, রাজশাহী।

হেল্পলাইন: ০১৭২১৬৬৪৩২৫